বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতাসহ সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তিনি বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে এখন পূর্ণাঙ্গ রূপ দিতে হবে এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।”
\r\nএছাড়া, তিনি বলেন, \"অবাধ-সুষ্ঠু নির্বাচন, জনগণের কাছে জবাবদিহিতা, স্বচ্ছতা, পরমতসহিষ্ণুতা এবং সকল নাগরিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে গণতন্ত্র স্থায়ী রূপ লাভ করে।\"
\r\nবিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ (২৯ মে) এক বাণীতে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি শহীদ জিয়াউর রহমানের কর্ম ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, \"জিয়াউর রহমান ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং বাংলাদেশের আধুনিক রাষ্ট্র নির্মাণের রূপকার। তার কর্মসূচি দেশীয় উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সুরক্ষার প্রতীক।\"
\r\nফখরুল আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা যুদ্ধে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে, যখন দেশ রাজনৈতিক নেতৃত্বের অনীহা ও দ্বিধায় দিশেহারা ছিল, ঠিক তখন ২৬ মার্চ মেজর জিয়া কালূরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা জাতিকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেন।”
\r\nতিনি যোগ করেন, “বিজয়ের পর যখন একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং সংবাদপত্রসহ নাগরিক স্বাধীনতা পুনরুদ্ধার করেন।”
\r\nমির্জা ফখরুল বলেন, \"জিয়াউর রহমানের জনপ্রিয়তা দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সহ্য হয়নি। ১৯৮১ সালে, চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু তার আদর্শ চিরকাল বেঁচে থাকবে।\"
\r\nতিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ ষোল বছর ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে। সরকারের দুর্নীতি, জনগণের নিপীড়ন এবং দেশী-বিদেশী চক্রান্ত দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
\r\nফখরুল আরও বলেন, “শহীদ জিয়ার পথ অনুসরণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের সঠিক পথ প্রতিষ্ঠায় ছাত্র-জনতাসহ সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য।\"
\r\nশেষে তিনি বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতি শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করার আহ্বান জানিয়েছেন।





